Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

করোনা সংকটে দরিদ্রদের পাশে মোঃ হোসেন হিরণ


মোঃ রাজু আহমেদ :
সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসে যেন বিশ্ব আজ থমকে আছে।বাংলাদেশও করোনা ভাইরাসের সংকটের কারণে নিম্ন আয়ের মানুষ পড়েছে কর্মহীনতায়। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য দিনমজুর। অসহায় এসব দিনমজুদের খাদ্য সংস্থানে কাজ করছেন চসিকের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ। দেড় শতাধিক পরিবারের মাঝে শনিবার (২৮ মার্চ) খাদ্যসামগ্রী বিতরণ করেছেন খুলশী থানা আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ হোসেন হিরণ। ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব নিত্যপণ্য সমূহ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ শাখার সভাপতি কাজিম উদ্দিন।
কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ বলেন, মহামারি করোনাভাইরাসের প্রভাবে আমার ওয়ার্ডে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। ইতোমধ্যে মেয়র মহোদয় জনগণের পাশে থেকে করোনা প্রতিরোধে কাজ করার কঠোর নির্দেশনা দিয়েছেন। মেয়রের নির্দেশে আমার এলাকায় ত্রাণ-সাহায্য বিতরণ করছি।

Leave A Reply

Your email address will not be published.