Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কলকাতার মা নাটকের ঝিলিক এখন ঢাকায়

jj1কলকাতার শিল্পীদের কদর বাড়ছে বাংলাদেশে। দেখা যাচ্ছে সিনেমা হলে কলকাতার শিল্পীদের ছবি ঝুলতে। গত ঈদে বেশ কয়েকটি নাটকে কলকাতার শিল্পীদের অভিনয় করতে দেখা গেছে। এবার চলচ্চিত্রে কাজ করলেন ওপার বাংলার অভিনেত্রী তিথি বসু। তিনি জনপ্রিয় কলকাতার সিরিয়াল ‘মা’ নাটকে ঝিলিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি ডায়েল রহমান পরিচালিত ‘হৈমন্তী’ ছবিতে তিনি অভিনয় করেছেন।
এ বিষয়ে পরিচালক ডায়েল রহমান বলেন, চরিত্রের প্রয়োজনেই আসলে তিথি বসুকে নিয়ে কাজ করেছি। এরই মধ্যে ছবির শুটিং শেষ করেছি। এখন ছবির এডিটিং করছি। আগামী মাসের দিকে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবো। তা ছাড়া আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।
ডায়েল আরো বলেন, ছবিটি প্রথমে সিনেমা হলে মুক্তি দিলেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার করার চিন্তা আছে। ছবির শুটিং শুরু করেছিলাম জুন মাসে। বাংলাদেশেই ছবির শুটিং করেছি। কালিয়াকৈর জমিদারবাড়িতেই বেশির ভাগ শুটিং করা হয়েছে। আমি সব সময় চেষ্টা করি, ঐতিহাসিক বিষয় নিয়ে কাজ করতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সব সময়ের জন্যই উপযুক্ত। আমি মনে করি, এই ছবিটি দর্শক পছন্দ করবেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’ গল্প অবলম্বনে ডায়েল রহমান নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন। ঐতিহাসিক বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করেন ডায়েল রহমান। তিনি বর্তমানে ‘সিরাজউদ্দৌলা’ মেগা ধারাবাহিক শুরু করছেন। এ ছাড়া আগামী বছর শুরু করবেন নতুন ছবি ‘তিতুমীর’। এরই মধ্যে ছবির নায়িকা হিসেবে রাইয়া রাকাকে চুক্তিবদ্ধ করেছেন ডায়েল।

Leave A Reply

Your email address will not be published.