Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কসোভোর পানিতে বিষ মিশিয়েছে আইএস!

আন্তর্জাতিক ডেস্ক : পানি পানে বিরত রয়েছেন কসোভো’র ১০ হাজার মানুষ। পানি সরবরাহের লাইনে আইএসের ‘বিষাক্ত পদার্থ মেশানোর’ ঘোষণার পরপরই সরবরাহ লাইন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে আকস্মিক বিপদের মুখে পড়েন হাজার হাজার মানুষ।

এমন অবস্থার কথা স্বীকার করে কসোভোর রাজধানী প্রিস্টিনার পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে স্থানীয় সময় শনিবার সকালে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কথিত নাশকতায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আইএসের হুমকির পর কর্তৃপক্ষ পানি সরবরাহ লাইন পরীক্ষা-নিরীক্ষা করে। কিন্তু পরীক্ষায় কোনও বিষাক্ত উপাদানের সন্ধান পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়, কসোভোর কিছু আইএস সদস্যকে গ্রেফতারের পর পানির লাইন নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার গুজব ছড়ানো হয়। বার্তায় পানি সরবরাহ ব্যবস্থায় নাশকতা করা হয়েছে বলে দাবি করে আইএস।

সূত্র : আল জাজিরা, দ্য ইন্ডিপেনডেন্ট

Leave A Reply

Your email address will not be published.