Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় অসহায় শীতার্তদের মাঝে এসপি’র দেয়া কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি, রংপুরঃ কাউনিয়ায় অসহায় শীতার্তদের মাঝে রংপুরের মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম, পিপিএম এর দেয়া কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কাউনিয়া মহিলা কলেজ মাঠে উপজেলা করোনা মোকাবিলা স্বেচ্ছাসেবক টিমের আহবায়ক উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু’র তত্বাবধানে কম্বল বিতরণ করেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজল মাহমুদ, বালাপাড়া আ.লীগের সম্পাদক দিলদার আলী, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকবর হালিম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.