Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ার চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ার অটোরিকশা চালক আশরাফুল ইসলাম এর নাকে অজ্ঞান করার ঔষধ লাগিয়ে সংজ্ঞাহীন করে রাস্তার ধারে তাকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পারিবারিক সূত্রে জানাযায়, কাউনিয়া উপজেলার নাজিরদহ (বকুলতলা) গ্রামের মজিবর রহমানের পুত্র আশরাফুল ইসলাম(২৮) গত ২৬নভেম্বর রবিবার প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। সারাদিন ভাড়া খেটে রংপুর মেডিকেল মোড়ে পৌছিলে, সন্ধ্যার দিকে যাত্রী বেশে ছিনতাইকারীরা পাগলাপীর যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করে। অটোরিকশা নিয়ে পাগলাপীর যাওয়ার পথে সিওবাজার পার হয়ে ফাকা স্থানে গেলে যাত্রী বেশী ছিনতাইকারীরা প্রথমে তাকে বেদম মারপিট করে এবং পরে নাকে চেতনানাশক ঔষধ লাগিয়ে অজ্ঞান করে রাস্তার ধারে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রাস্তার ধারে পরে থাকতে দেখে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তাকে গত সোমবার বিকালে রংপুর মেডিকেল থেকে বাড়িতে নিয়ে আসে। কাউনিয়া থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। হারাগাছ ইউপি সদস্য হয়রত আলী হজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.