Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ার ২মাদকসেবী গাজাসহ লালমনিরহাটে আটক

কাউনিয়া প্রতিনিধি, রংপুর: লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এএসআই মোস্তাফিজুর রহমান সোমবার ২৫ডিসেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ^র গ্রামের মৃত সৈয়দ জামাল এর পুত্র জাহাঙ্গীর হোসেন ওরফে মামুনুর রশীদ(৩১) ও হলদীবাড়ী গ্রামের আব্দুস ছালাম এর পুত্র কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক(ভোকেশনাল শাখা) রাশেদুল ইসলাম(৩২)কে ৪শত গ্রাম গাজাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে ১৯৯০সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)টেবিলের ৭(ক)ধারা মুলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। যাহার লালমনিরহাট সদর থানা মামলা নং-৬২। এব্যপারে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জানান, এরা কুলাঙ্গার এদের কঠিন শাস্তি হওয়া উচিত। বিষযটি অবগত হলাম ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে রাশেদুল এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.