Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় হারাগাছ ইউনিয়ানের ঠাকুরদাস গ্রামে রবিবার (৮অক্টোবর) গভীর রাতে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস গ্রামের চান মিয়া’র বাড়িতে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে থাকার ঘর, রান্না ঘর, গোয়াল ঘর, ঘরের আসবাব-পত্র, হাস-মুরগি, ধান-চাল, শ্যালোমেশিনসহ গরু বিক্রির নগদ ১লক্ষ ৫হাজার টাকা পুরে ছাই হয়ে যায়।
হারাগাছ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ চান মিয়া জানান, পূর্ব শত্রæতার জের ধরে কেউ তার বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে। হারাগাছ ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.