Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় অদম্য গরীব মেধাবী শিক্ষার্থীকে দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশন এর শিক্ষা বৃত্তি প্রদান

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় রবিবার (২৯অক্টোবর) দুপুরে কাউনিয়া কলেজ হলরুমে দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশন (ইউএসএ) এর উদ্যোগে উপজেলার ২৫জন অদম্য গরীব মেধাবী এসএসসি ও এইচএসসি ব্যাচের শিক্ষার্থীকে ৮হাজার ৫শত টাকা করে শিক্ষা বৃত্তি’র চেক প্রদান করেন।

শিক্ষা বৃত্তি’র চেক প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, কলেজের অধ্যক্ষ মুসা আহাম্মদ, ফাউন্ডেশনের কো-অডিনেটর আলমগীর মোর্শেদ, স্পেশাল কো-অডিনেটর সাংবাদিক আব্দুল কুদ্দুস বসুনিয়া, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক নিতাই রায়, জহির রায়হান, মিজানুর রহমান মিজান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ।

দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশন (ইউএসএ) প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন এলাকার অদম্য গরীব মেধাবী শিক্ষার্থীদের তালিকাভুক্ত করে শিক্ষা বৃত্তি দিয়ে আসছে। তালিকাভুক্ত শিক্ষার্থীরা বৎসরে ২বার এই শিক্ষা বৃত্তি’র অনুদানের চেক পাবে।

Leave A Reply

Your email address will not be published.