Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে স্বামী পরিত্যক্তা নারীকে অন্তসত্বার অভিযোগ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও হরিশ্বর গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র দুই সন্তানের জনক জহির উদ্দিন এর বিরুদ্ধে একই এলাকার মৃত সুরুজ্জামাল এর স্বামী পরিত্যক্তা কন্যা এক সন্তানের জননী বিউটি বেগমকে বিভিন্ন প্রলোভন দিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে সাড়ে ৫মাসের অন্তসত্বার অভিযোগ পাওয়া য়ায়।

মামলা ও পারিবারিক সূত্রে জানা য়ায়, ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা হওয়ায় বাবার বাড়ীতেই থাকেন। সরকারের বিগত কর্ম সৃজন কর্মসূচী আওতায়(মাটি কাটার কাজে) হতদরিদ্র হিসাবে মৃত সুরুজ্জামাল এর স্ত্রী চন্দ্র ভানু তালিকা ভুক্ত হয়। চন্দ্র ভানু অসুস্থতার কারনে মাঝে মধ্যে দায়িত্ব পালন করেন তার কন্যা ঐ ভুক্তভোগী। মাটি কাটার কাজের সেই গ্রুপের সরদার হিসেবে দায়িত্বে ছিল উক্ত অভিযুক্ত জহির উদ্দিন। ভুক্তভোগী অসহায় ও সহজ সরল হওয়ায় সেই সুযোগে একই গ্রুপের আরেক সদস্যা হাফিজার রহমানের স্ত্রী বেলি বেগম এর প্রত্যক্ষ সহযোগীতায় তারই বাড়িতে বিভিন্ন সময় নানান কৌশলে একাধিক দিন দৈহিক সম্পর্ক স্থাপন করে।

তারা আরো বলেন, ঘটনা প্রকাশের কয়েক দিন আগে পরিবারের লোকজন তার শারীরিক গঠন ও চলাফেরায় পরিবর্তন লক্ষ্য করলে তাকে জিজ্ঞাসা করা হয়। তখন সে সব ঘটনা বিস্তারিত জানায়। তাকে পরিক্ষা করে জানা যায় সে সাড়ে ৫মাসের অন্তসত্তা। এ ঘটনায় এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়। তারা আরো জানান, অভিযুক্ত ক্ষমতাসীন হওয়ায় ন্যায় ও সুষ্ঠ বিচারের জন্য অভিযোগ দাখিল করা হয়েছে।

এ ব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মামুন উর রশিদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। কাউনিয়া থানা মামলা নং ০৭, তারিখ ১৩ই জুলাই ২০১৭ইং- মামলাটি তদন্তাধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.