Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় আলোকিত ছাত্র-ছাত্রীদের নিয়ে আমসা’র শিক্ষা উৎসব

কাউনিয়া প্রতিনিধিঃ ইউনিভারসিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (আমসা) এর আয়োজনে এইচএসসি ও এসএসসি ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা উৎসব শনিবার (১২ই মে) কাউনিয়া কলেজ হলরুমে অধ্যক্ষ মুসা আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষা উৎসবে বক্তব্য রাখেন আমসা’র উপদেষ্টা প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক প্রভাষক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক শাফিকুল ইসলাম, প্রভাষক আবু ফেরদৌস মোঃ মহসিন হীরা, প্রভাষক আবু দাউদ মোঃ আশরাফুল আরেফিন হিমেল, তিস্তা কলেজের প্রভাষক আব্দুস সালাম, আমসা’র সাবেক সভাপতি আশরাফুজ্জামান লিটন, আমসা’র সভাপতি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবরাজ, সদস্য ও রংপুর মেডিকেল কলেজের ছাত্র এনামুল হক সজিব, সদস্য মাজহারুল, মোসাব্বের, আসাদুজ্জামান, আসাদুল, মাইদুল, আখেরুজ্জামন, তমাল, মানিক, সিহাব, তাজরুল প্রমূখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.