Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় রবিবার ২৬নভেম্বর ভোররাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল জাকারিয়া রহমানের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই সুলতান. এএসআই আব্দুর রশিদ, এএসআই মর্তুজা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হারাগাছ পৌর এলাকায় অভিযান চালিয়ে সারাই ইউনিয়নের ডাক্তার পাড়া গ্রামের আইয়ুব আলীর পুত্র শামীম(২৬) কে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত পোদ্দারপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র রাশেদুল ইসলাম(৩৬) কে গ্রেফতার করে। উভয়ের বর্তমান ঠিকানা রংপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন কার্ত্তীক হাজির বাজার এলাকায়।
থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃর্তদের নামে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তারা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.