Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় উপজেলা মডেল মসজিদ এর কাজের উদ্বোধন

     

মিজান,কাউনিয়া(রংপুর):
রংপুরের কাউনিয়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর কাজের ভিত্তি প্রস্তর রবিবার (২১ এপ্রিল) স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্তর ও কাজের উদ্বোধন করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভুমি) জেসমিন নাহার, উপ বিভাগীয় প্রকৌশলী গণপূর্ত বিভাগ-রংপুর মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপ সহকারী প্রকৌশলী গণপূর্ত বিভাগ-রংপুর সুমন কবির, সিনিয়র ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন-কাউনিয়া মুহাঃ জহুরুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিলদার আলী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাগদাদ, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, ঠিকাদার ডেভিট প্রমূখ। ভিত্তি শেষে দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.