Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন করেছে কমিউনিটি পুলিশ ও কাউনিয়া থানা।

শনিবার ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

আলোচনা সভায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম, ওসি (তদন্ত) সেলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান আনছার আলী, প্রেসক্লাব সভাপতি সহকারি অধ্যাপক মোস্তাক আহমেদ প্রমূখ।

পরে সংশ্লিষ্ট বিষয়ের পক্ষে কাউনিয়া কলেজ ও বিপক্ষে কাউনিয়া মহিলা কলেজ এর মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় কাউনিয়া মহিলা কলেজ চ্যাম্পিয়ন ও সেরা তার্কিক নির্বাচিত হয়েছে শিপ্রা রানী। শেষে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল জলিল মণ্ডল।

Leave A Reply

Your email address will not be published.