Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় গাঁজা ও গাঁজা’র গাছসহ আটক-২

           

মিজান,কাউনিয়া(রংপুর):
রংপুরের কাউনিয়ায় গাঁজা ও গাঁজা’র গাছসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, সোমবার (২২ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামের নেতৃত্বে এসআই মাহবুব, এসআই আতিকুর, এসআই আশরাফুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর এলাকার মৃত গেন্দা মালীর পুত্র অনন্ত চন্দ্র মালী(৫০) এর বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজা’র গাছসহ তাকে আটক করেন। অন্যদিকে একই ইউনিয়নে পৃথক অভিযানে ধর্মেশ্বর এলাকার মজিবুর রহমানের পুত্র জয়নাল আবেদীন (৪০) কে ১’শ গ্রাম গাঁজাসহ আটক করেন। এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের নামে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.