কাউনিয়ায় গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও মোবাইল বিতরণ
কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় ৬টি ইউনিয়নের চকিদারদের মধ্যে স্থানীয় জেলা প্রশাসকের উদ্যোগে বাইসাইকেল ও মোবাইল ফোন প্রদান করা হয়। এর ফলে আইন-শৃঙ্খলার উন্নয়নে সহায়ক হবে।
গত বৃহ¯পতিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান মো. আ. রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন ও মো. আব্দুল হান্নান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা ও চেয়ারম্যান শহীদবাগ ইউনিয়ন পরিষদ। এতে উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া রংপুর।