Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মিজান কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় নানান কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

বুধবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয় হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয় চত্বরে শেষ হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি মো. জামিল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. দিলদার আলী, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগ সদস্য মো. ফিরোজ সরকার, উপজেলা সাবেক যুবলীগ যুগ্ন-আহবায়ক জমশের আলী, স্বেচ্ছাসেবক লীগে আহবায়ক মো. আমীন আনছারী, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল লতিফ, কলেজ শাখার সাবেক ছাত্রলীগের সভাপতি মো. আরমান সরকার, আহবায়ক মো. আব্দুর হালিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, মো. সাধারণ সম্পাদক নাজির হোসেন(মিঠু) প্রমুখ। এ ছাড়াও উপজেলা ও ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.