Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মিজান, কাউনিয়া (রংপুর)প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ সোমবার সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ’২০১৮ এর উদ্বোধন উপলক্ষ্যে “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি র‌্যালী গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
২৩-২৯শে এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা’র নেতৃত্বে অংশগ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক মিজানুর রহমান মিজান ও জহির রায়হান, ল্যাম্ব টেকনিক্যাল কো-অর্ডিনেটর মঞ্জুয়ারা খাতুন ও মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক প্রিয়তোশ ভট্রাচার্য, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শরিফুল ইসলাম শিশির প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মীসহ সূধীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.