Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি :

রংপুরের কাউনিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মোঃ রাশেদুল হক সহকারী কমিশনার (ভূমি)।

গত সোমবার বিকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও সৎস্য দপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ইং সমাপনী অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার তিন জন সফল মাছ চাষীকে পুরুস্কার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম পাইকার সসাজ সেবা কর্মকর্তা, প্রবীন সাবাদিক আবেদ আলী মন্ডল, কাউনিয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক মিজানুর রহমান(মিঠুল), সাংবাদিক নূরুল হক, নিতাই চন্দ্র রায় ও জহির রায়হান, ইউপি সদস্য ভোলা দাস ও উপজেলার সকল মৎস্য চাষী বৃন্দ।

সভায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ সফল করার লক্ষে আধুনিক পদ্ধতি তে মাছের চাষ, মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা, দেশীয় প্রজাতির মাছ রক্ষা, কারেন্ট জাল পেতে মাছ ধরা নিষেধ, মৎস্য আইন মেনে চলা ও মৎসের বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সঞ্জয় ব্যার্নাজী উপজেলা মৎস্য কর্মকতা ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.