কাউনিয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা
নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস পালনে প্রস্তÍতি সভা। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন।
গত মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হলরুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবসপালন উপলক্ষে এক প্রস্তÍতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মোঃ রাশেদুল হক সহকারী কমিশনার (ভূমি), উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, রেলওয়ে জিআর পি ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সহীদ সন্তান মো. লুৎফর রহনান ও আলহাজ আব্দুর রশিদ, উপজেলার সকল কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
দিনব্যাপী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট” এর সহায়তায় উপজেলা পরিষদের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রনয়নের লক্ষ্যে, উপজেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা প্রস্তÍতি উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোছা ঃ সুলতানা পারভীন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, রংপুর। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মোঃ রাশেদুল হক সহকারী কমিশনার (ভূমি), জেলা ফ্যাসিলিটেটর অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবেদ আলী মন্ডল, সারওয়ার আলম মুকুল, মিজানুর রহমান, নিতাই চন্দ্র রায়। উপজেলার সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওএনজি ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন । চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু।