Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

Tipu Munshi MP
কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে’ বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।

মিজানুর রহমান মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ টেপামধুপুর ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন’১৮ গত মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত সম্মেলনে টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হোসেন দুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ও প্রভাষক শফিকুল ইসলাম, টেপামধুপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

সম্মেলনের উদ্বোধক উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক। এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন, সহ-সভাপতি হিমায়ুদুল ইসলাম মানিক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওযামীলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

অপরদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় সকলের উপস্থিতিতে সভার সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ টেপামধুপুর ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা করে বলেন অতিসত্বর নতুন কমিটি প্রকাশ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.