Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় নানা আয়োজনে ১লা বৈশাখ উৎসব পালিত

মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ১লা বৈশাখ উৎসব পালিত হয়।
আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীন খেলাধুলা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, পান্তাভাতের আসর ও আলোচনা সভা। একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রভাষক আব্দুল জলিল, সফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফুল আলম প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সংস্কৃতিক সংগঠন গুলো আলাদা আলাদা এই উৎসবটি পালন করে।

Leave A Reply

Your email address will not be published.