Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের রবিউল হাসান বাবুল এর পুত্র আবু হাসান আদনাল রাতুল (৩০) নামের এক যুবকের লাশ নিখোঁজের ৩ দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ।

পারিবারিক সুত্রে জানা গেছে, দু’সন্তানের মধ্যে ছোট ছেলে রাতুল। ডিপ্লোমা শেষ প্রায় ২ বছর হয়েছে। গত সোমবার (৬নভেম্বর) বিকেলে রাতুল তার মায়ের কাছে ৫০ টাকা নিয়ে বাহিরে বেড়িয়ে যায়।

আরো জানা যায়, সেই দিন সন্ধ্যা রাতুলের ব্যবহারকৃত মোবাইল ফোন থেকে ম্যাসেজ আসে সে তিস্তাব্রীজে ৪ নং পিলারে আছে। তখন থেকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি, এছাড়াও ১২ টার পর রাতুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতুল বাড়ীতে ফিরে না আসায় তার বাবা কাউনিয়া থানায় জিডি করেন। যাহার নং ২৭১, তারিখ-০৭/১১/২০১৭ ইং।

অপর দিকে বুধবার (৮নভেম্বর) দুপুরে খবর পেয়ে তিস্তানদী হতে অর্ধগলিত অবস্থায় নিহত রাতুলের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.