Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় প্রেমিকার বাড়িতে আটক প্রেমিক পুলিশ !


মিজান,কাউনিয়া(রংপুর):
রংপুরের কাউনিয়ায় ভালবাসার সম্পর্কের জের ধরে রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে প্রেমিকার বাড়ি থেকে স্থানীয় জনতা আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ্দ করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ মে) রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, রংপুর পুলিশ লাইনের পুলিশ সদস্য মোঃ রবিউল ইসলাম বেজ নম্বর-৭৩২ কাউনিয়ার খোপাতি গ্রামের জনৈক আঃ গফ্ফারের স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রায়ই আসা যাওয়া করতো। আঃ গফ্ফার কাজের সন্ধানে ঢাকায় অবস্থান করায় ঘটনার রাতে রবিউল তার বাড়িতে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় তার কথাবার্তায় অসংগতি দেখে তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে চেয়ারম্যান মেম্বারদের খবর দিলে পরে চেয়ারম্যান এসে রবিউলকে থানায় সোপর্দ্দ করেন।

এঘটনায় কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, পুলিশ সদস্য রবিউলের বিরুদ্ধে জিডি করে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য গত বুধবার দুপুরে রংপুর পুলিশ লাইনে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.