Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ফলজ বৃক্ষ মেলা ২০১৭এর সমাপনী আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান

মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে মীরবাগ, কুর্শা ইউনিয়ন বাসষ্ট্যান চত্বর সংলগ্ন “কৃষিই সমৃদ্ধি, কৃষিই কৃষ্টির মুল/স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হওয়া তিন দিন ব্যাপী (২৭/২৯জুলাই) ফলজ বৃক্ষ মেলা ২০১৭ইং সমাপনী আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার মিঠু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামিমুর রহামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামিমুল ইসলাম, সাংবাদিক নিতাই রায় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুর্ধীবৃন্দ।

এবারের ফলজ বৃক্ষ মেলা ২০১৭ইং এর অংশ গ্রহনকারী প্রতিটি স্টলকে পুরুস্কৃর্ত করা হয়। এছাড়াও দিন ব্যাপি চলা মেলায় প্রতিদিন বিকেলে প্রর্দশীত হয় কৃষি বিষয়ক নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমবারের মতো উপজেলা পরিষদের বাহিরে মেলার আয়োজন এবং আশানুরুপ নানান জাতের প্রর্দশীত চারা বিক্রি হওয়ায় স্টল মালিকগণরা বেশ খুশি।

Leave A Reply

Your email address will not be published.