কাউনিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৬ শুভ উদ্ধোধন

মিজান কাউনিয়া: রংপুরের কাউনিয়ায় সারাদেশের ন্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৬ শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় কাউনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাউনিয়া কলেজ হলরুমে সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্ততি ভুমিকম্প মোকাবেলার সর্বোত্তম উপায় নিয়ে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. আছির উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহ্ মো. জরজেট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা প্রভাষক সরকার আব্দুর ফেরদৌস(হিরা), সাংবাদিক নিতাই রায়, মো. মিজানুর রহমান প্রমূখ। এছাড়াও উক্ত মতবিনিময়ে কলেজের ছাত্র-ছাত্রী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলায় সপ্তাহ ব্যাপি অগ্নি প্রতিরোধ ভুমিকম্প মোকাবেলা ব্যবস্থাদির উপর বিভিন্ন স্কুল কলেজ, হাট বাজার, গুরুত্ব পূর্ণ স্থান ও প্রতিষ্ঠানে প্রচারাভিযান, পরিদর্শন ও পরামর্শ প্রদানের মাধ্যমে জনগণকে সচেতনতা মুলক ব্যাপক কর্মসুচী গ্রহন করা হয়েছে।
বিডিপত্র/আমিরুল