Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৭ জুলাই) সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’২০১৮ এর উদ্বোধনী করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।

উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বাছাইকৃর্ত ৭টি বালক ও ৭টি বালিকা দলের অংশগ্রহনে স্থানীয় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহাফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, আনছার আলী, ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফুল আলম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, দিলদার আলী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার আবু ফেরদৌস মো: মহসীন হীরা। উদ্বোধনী খেলায় হারাগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খোর্দ্দ ভুতছাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক দল) অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.