Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

ক্রসফায়ারকাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গত মঙ্গলবার ভোর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহজাহান ওরফে দবির নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একদল মাদক ব্যবসায়ী হারাগাছ বানুপাড়া এলাকায় অবস্থান করছে। এসময় পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে তারা পিছুহটে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী শাহজাহান ওরফে দবির গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ১৭৩ বোতল ফেন্সিডিল, ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশী পিস্তল, একটি রামদা ও একটি হাসুয়াসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাহজাহান ওরফে দবির একজন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে ১০টি মাদক আইনে মামলা রয়েছে। তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.