Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নে ত্রাণের চাল বিতরণ


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে জরুরী ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সকাল থেকে বালাপাড়া ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী।

তিনি জানান, প্রাণঘাতী করোনাকে ঘিরে বিপর্যয়ে পড়ে কর্মহীন এলাকার গরীব-দুস্থ নাপিত, কুলি, মুসি, সুইপার, হোটেল কর্মচারী, রিক্সাওয়ালা, শ্রমিকসহ নানা শ্রেণী-পেশার নিম্ন আয়ের ৫’শ ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমিনুল ইসলাম পলাশ, অমরেশ চন্দ্র, মন্তাজ আলী, শহিদুল ইসলাম, জমিলা খাতুন, বিউটি বেগম, মালেকা বেগম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.