Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় বিএনপি’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের বীজ চারা বিতরণ

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সোমবার (২৮আগষ্ট) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের বীজ চারা বিতরণ ও আলোচনা সভা বিএনপি’র রংপুর জেলা সাবেক সভাপতি ও উপজেলা সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা এর সভাপতিত্বে এবং বিএনপি’র জেলা সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব(দুলু), রংপুর জেলা বিএনপি’র সভাপতি মো. সাইফুল ইসলাম, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, পীরগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, কাউনিয়া উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক কাজী কামারুজ্জামান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির খোকন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর হোসেন চৌধুরী, জেলা যুবদল সাধারণ সম্পাদক শামছুল হক ঝন্টু, উপজেলা যুবদল সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল(বিএনপি) ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা উপজেলা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের বীজ চারা বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.