Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৭

কাউনিয়া প্রতিনিধি, রংপুর : রংপুরের কাউনিয়ায় গত রবিবার ২৪ডিসেম্বর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল জাকারিয়া রহমানের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই সাইফুর, এসআই সুলতান, এসআই মাজাহার, এসআই মমিন, এসআই শাহাদত সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ রংপুর সদর উপজেলার বীরভদ্র বালাটারী গ্রামের আব্দুল হক এর পুত্র আব্দুল মোত্তালেব(৩২), উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আওলাদ মিয়ার পুত্র রফিকুল ইসলাম(৩৫), পীরগাছা উপজেলার বিহারী গ্রামের মৃত রুহুল আমীন এর পুত্র সিরাজুল ইসলাম(২৮) এবং জিআর ১১৮/১৩ মুলে হারাগাছ মেনাজ বাজার এলাকার আজাহার আলীর পুত্র মাহমুদ হোসেন(রাজু), জিআর ১৪৩/১২ মুলে সাবানটারী এলাকার রফিকুল ইসলাম এর পুত্র শামীম মিয়া ও জিআর ৬৪/১৪ মুলে হক বাজার মালিয়াটারী এলাকার মৃত তফেল উদ্দিন এর পুত্র মাদক ব্যবসায়ী নুরুল হককে গ্রেফতার করে। এছাড়াও ২৫ডিসেম্বর রাতে এএসআই মিজানুর রহমান উপজেলার ক‚র্শা ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার আব্দুল হামিদ এর পুত্র মাদক ব্যবসায়ী লুৎফর রহমানকে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত ও গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃর্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.