Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে “উপজেলা ভূমি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা” উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভুমি) নাজমুন নাহার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, পৌর মেয়র হাকিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আনসার আলী, মোহাম্মদ হোসেন, সফিকুল ইসলাম সফি, রাকিবুল হাসান পলাশ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোস্তাক আহম্মেদ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক নিতাই রায়, মিজানুর রহমান মিজান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ সুধীবৃন্দ।

ভূমি ব্যবস্থাপনা মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সকলের অধিকার আছে সরকারী সেবা পাওয়ার। সেবা সমূহ সঠিক ভাবে বাস্তবায়নের জন্য সকলের সচেতনতা ও সহযোগীতা প্রয়োজন। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উক্ত সভায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সরকারের সাফল্য, অগ্রগতি ও সমস্যার বিষয় গুলি বিভিন্ন বক্তব্যে উঠে আসে।

Leave A Reply

Your email address will not be published.