Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় মধুপুর রোড ব্যবসায়ী সমিতির খাদ্যসামগ্রী ও টাকা বিতরণ


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় মধুপুর রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা ভাইরাস ঝুঁকিতে কর্মহীন হয়ে বিপাকে পড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মধুপুর রোডস্থ বাগদাদ মার্কেটে সমিতির ৬৫ জন সদস্যদের মাঝে তেল, আটা, লবন, চিনি, ডাল, সাবান, ওয়াশিং পাউডার ও নগদ ১ হাজার ৫’শ টাকা করে এবং প্রত্যেককে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণে উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, মধুপুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুগ্ন সম্পাদক আব্দুল গফুর, কোষাধ্যক্ষ বাদল কর্মকার, কার্যকারী সদস্য আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.