Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাদক ব্যবসায়ী ও ফেরারী এবং ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।

কাউনিয়া থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় থানা অফিসার ইনচার্জ মামুন উর রশিদ এর নের্তৃত্বে এসআই সুলতান, এএসআই সানোয়ার সঙ্গীয় ফোর্সসহ হারাগাছ পৌরসভার পাইকার বাজার গ্রামের মশিয়ার রহমানের পুত্র মাদক ব্যবসায়ী চাঁন মিয়া(২৩) কে সারাই ডারার পাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ বোতল ফেন্সিডিলসহ এবং মধুপুর ইউনিয়নের বাজে মস্কুর (চৈতার মোড়) গ্রামের আবু হানিফের পুত্র ফেরারী আসামী হাবিবুর রহমান রন্জু(৩৫) ও মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী সারাই ইউনিয়নের ভগির রত(মাছাড়ী) গ্রামের আশেক আলীর পুত্র আমিনুল ইসলাম(৩৮)কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মাদক ব্যবসায়ী চাঁন মিয়া(২৩) বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিলের ৩(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরে গ্রেফতারকৃর্ত আসামীদের আদালতে প্রেরন করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.