Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সোমবার (৯অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যারন আব্দুর রাজ্জাক, থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আনছার আলী, মোহাম্মদ হোসেন, শফিকুল ইসলাম সফি, রাকিবুল হাসান পলাশ, পৌর মেয়র হাকিবুর রহমান, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহম্মেদ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাপ্তাহিক কাউনিয়া পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্য, সাংবাদিকবৃন্দ।
সভার সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা উপস্থিত সকল স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। পর্যায়ক্রমে মাদক, ধর্ষন,বাল্যবিবাহ, শিক্ষা ও স্বাস্থ্য, চুরি-ছিনতাই মোবাইল কোর্ট অব্যাহত রাখাসহ বিভিন্ন অপরাধের সম্ভাবনা নির্মূল করার বিষয়গুলি উপস্থিত কমিটির সদস্যদের বক্তব্যে উঠে আসে। পরিশেষে সভার সভাপতি উপস্থিত সকলকে উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসনের কার্যকরী ভূমিকা রাখাসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.