Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রম অনুষ্ঠিত


মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
তিনদিন ব্যাপী বিভিন্ন প্রক্রিয়া শেষে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত যাচাই বাচাই পর্বে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির সদস্য সচিব ও নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, মো. আজিজুল ইসলাম(মোল্লা), অনন্ত কুমার রায়, ডা. মো. আব্দুল লতিফ, মো. আব্দুল জলিলসহ এলাকার শতাধিক মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাচাই বাচাই শেষে উপজেলার মধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.