Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় শিক্ষা বৃত্তি প্রদান

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৭-১৮ অর্থ বছরের ১৩০ জন মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান সোমবার (১৫ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন। আলোচনা শেষে ১৩০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৩০০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.