Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় সরকারীভাবে গম সংগ্রহের উদ্বোধন

কাউনিয়া প্রতিনিধিঃ সরকার ঘোষিত সময়ের দেড়মাস পর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারী খাদ্যগুদাম কর্তৃপক্ষ চলতি মৌসুমে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা সরকারী খাদ্য গুদামে গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, খাদ্য কর্মকর্তা আব্দুছ সালাম খন্দকার, খাদ্য গুদাম কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানাযায়, চলতি মৌসুমে কাউনিয়া উপজেলায় সরাসরি গম চাষিদের নিকট থেকে ২৮ টাকা কেজি দরে উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ৭৪ মেঃটঃ গম সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সারাই ইউনিয়নে বরাদ্দ ৫.২০০, হারাগাছ ইউনিয়নে ১১.০৫০, কুর্শা ইউনিয়নে ৬.১৫০,শহীদবাগ ইউনিয়নে ৮.৬০০, বালাপাড়া ইউনিয়নে ১৪.৭৫০,টেপামধুপুর ইউনিয়নে ১৯.৬৫০, হারাগাছ পৌর সভায় ৮.৬০০ মেঃটঃ । একজন কৃষক এর নিকট ৫০ কেজি থেকে ৫০০ কেজি পর্যন্ত গম ক্রয় করা হবে।

Leave A Reply

Your email address will not be published.