Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরের কাউনিয়ায় ১৩১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসায় অধ্যায়নরত দরিদ্র ১৩১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সোমবার (৬নভেম্বর) শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রধান শিক্ষক ফাকের আলী প্রমূখ। আলোচনা শেষে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ হাজার, কলেজ পর্যায়ে ২হাজার ৫শত এবং স্কুল-মাদ্রাসা পর্যায়ে ২ হাজার টাকা করে ১৩১ জনের মাঝে ২ লাখ ৯৯ হাজার টাকা বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.