Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ৩দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় “আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় গ্রাম আদালতের বিকল্প নাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের আওতায় বৃহস্পতিবার(২৬অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)এর অর্থ ও কারিগরি সহযোগীতায় গ্রাম আদালত বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স সমন্বয়কারী এসএম নাজিয়া সুলতানা, সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ডিষ্ট্রিক ফ্যাসিলেটেটর মতিউর রহমান, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উপজেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ, বালাপাড়া ইউনিয়ন গ্রাম আদালত সহকারী জুলহাস হোসেন সোহাগ প্রমুখ।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী উপজেলার কুর্শা ও টেপামধুপুর ইউনিয়ন পরিষদের ২২জন সদস্য। ৩দিনব্যাপী চলা গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় আলোকচিত্র প্রদর্শনসহ ব্যাপক আলোচনা, পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। পরে কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ৪জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.