Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ৫টি গরুসহ চোরের হোতা আটক


মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ এলাকাবাসীর অভিযোগে রংপুরের কাউনিয়া থানাপুলিশ কর্তৃক উপজেলার তকিপল বাজার বড় মসজিদ এলাকা হতে ৫টি গরু উদ্ধার করেছে। এঘটনায় গরু চোরের মূল হোতা তাজু খান (৩৫) কে আটক করেছে থানাপুলিশ। এব্যাপারে থানা তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, উপজেলার তকিপল বাজারের মৃত হুজুর আলীর স্ত্রী রাশেদা (৪২) এর বাড়ী থেকে সোমবার (৮ অক্টোবর) সকালে ৫টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাজু খান গরু গুলো তার দাবী করে ভুয়া ক্রয় রশীদ নিয়ে থানায় এলে তাতে সন্দেহ হলে তখন তাকে তদন্ত সাপেক্ষে আটক করা হয়। আটককৃত গরু চোরের মূল হোতার বাড়ী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকার (আইয়ুব পেট্রোল পাম্প সংলগ্ন) ওহিদ খান এর পুত্র বলে জানান। পরে তার নামে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.