Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়া উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

486,2568,0,1587,128,1024,243,255,366,39311,0

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় সারা দেশের ন্যায় ২৮ শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৬ পালিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা এইড কুমিল্লা সহযোগীতায় সারা দেশের ন্যায় ২৮ শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৬ পালিত হয়েছে । জাতীয় আইনগত সহায়তা দিবস বর্নাঢ র‌্যালি উপজেলা পরিষদ চ্ত্তর হইতে প্রধান প্রধান সড়ক প্রর্দশিত হয়ে উপজেলা পরিষদ চ্ত্তর শেষ হয় । র‌্যালিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনগণ। র‌্যালি শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, বেসরকারী সংস্থা এইড কুমিল্লা প্রতিনিধি ফিল্ড অফিসার সঞ্চয় কুমার সরকার প্রমূখ।
এসময় বক্তারা বলেন অসহায় দরিদ্র নির্যাতিত মানুষ মামলা তালাতে অক্ষম তাদের বিনা খরচে আইনি সহায়তা নিশ্চিত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড অফিস, জেলা জজ আদালত। এ তথ্যের জন্য আপনার উপজেলা পরিষদ অথবা ইউনিযন পরিষদ কার্যালয়ে আইনগত সহায়তা পেতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.