কাউনিয়া উপজেলা মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
কাউনিয়া উপজেলা মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করীম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তি, বাংলাদেশেরপত্র অনলাইন ও জেটিভি অনলাইনের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ দুলাল, মানবাধিকার সংস্থার উপজেলা সহ-সভাপতি, কৃষিবিদ শহীদ সন্তান লুৎফর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সাপ্তাহিক কাউনিয়ার বার্তা সম্পাদক শাহ্ মোফাখ্খারুল ইসলাম রাজু, এএসআই আফসার আলী, রংপুর জেলার শ্রেষ্ঠ ইমাম ডা. ক্বারী মো. মজিবর রহমান, দৈনিক জনতা প্রতিনিধি নুরুল হক, হ্যালো বিডি নিউজ ২৪.কম প্রতিনিধি জসীম সরকার, বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের উপজেলা প্রতিনিধি নিতাই রায় প্রমুখ। উক্ত অনুষ্ঠানটির সার্বিক পরিচলানায় ছিলেন মানবাধিকার সংস্থার বিভাগীয় সহ-সভাপতি ও বিভাগীয় সাংবাদিক সংস্থার সভাপতি সিনিয়র সাংবাদিক মো. আবেদ আলী।