Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিজান,কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ উৎসব মূখোর পরিবেশে বুধবার (২০ মার্চ) কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কলেজের শিক্ষার্থীসহ পরিচালনা পর্ষদ সদস্য ও শিক্ষক-কর্মচারী অংশগ্রহন করেন।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুসা আহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আব্দুল মজিদ, লুৎফর রহমান, নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, সহকারী আধ্যাপক ড. শাশ্বত কুমার ভট্রাচার্য, সাইদুল আলম বসির উদ্দিন, প্রভাষক আব্দুল জলিল, শফিকুল ইসলাম, সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, আবু আহসান সিদ্দিক পল্লব, উপজেলা ছাত্রলীগের সিঃ সহ-সভাপতি জামিল হোসাইন, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকবার হালিম প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সূধীবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.