Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় তকিপল বাজার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ শুভ উদ্বোধন


মিজান কাউনিয়া: রংপুরের কাউনিয়ায় তকিপল বাজার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী আলোচনা সভা উপস্থাপক বাংলাদেশ বেতার রংপুর ও স্বাধীন বাংলা ক্লিনিক এন্ড নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান(পিন্টু) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তকিপল বাজার যুব সমাজ কাউনিয়া এর আয়োজনে তকিপল বাজার ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মিতালী সংঘ গোপালগঞ্জ বনাম কাউনিয়া নাইট রাইডার্স দুই দলের খেলা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

শিক্ষক এম নাঈম বাবুর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী খেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান এম এ হান্নান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম, সাপ্তাহিক কাউনিয়া পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দিলদার আলী, স্বাধীন বাংলা ক্লিনিক এন্ড নার্সিং হোমের পরিচালক এ্যাড: আনোয়ার হোসেন, মো: হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইউসুফ আলী, প্রভাষক সরকার আবু ফেরদৌস(হিরা), ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অমরেশ চন্দ্র, সাধারন সম্পাদক এন আই শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুশান্ত কুমার, ছাত্রলীগ কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন, তিল তাল পাঠাগার ও সমিতির সাবেক সভাপতি মমিনুল ইসলাম(চঞ্চল), টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. আনিছুর রহমান(আনিছ), বিপ্লব সরকার, গোলাম হোসেনসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ তে ১২টি দল অংগ্রহন করবে।

Leave A Reply

Your email address will not be published.