Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাতালোনিয়া গণভোটকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, আহত ৩৫০

স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে রবিবার গণভোট চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩৩৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে কাতালান কর্মকর্তা। স্পেনের সাংবিধানিক আদালত গণভোটটিকে অবৈধ ঘোষণা করার পরে দেশটির সরকার এই গণভোট আটকানোর কথা ঘোষণা দেয়।

এদিকে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সংঘর্ষে ১১ পুলিশ আহত হয়েছে।

পুলিশ কর্মকর্তারা মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে, নির্বাচন কেন্দ্র থেকে ব্যালট পেপার ও ভোটবাক্স ছিনিয়ে নিচ্ছে। কাতালোনিয়ার আঞ্চলিক রাজধানী বার্সেলোনায় পুলিশ স্বাধীনতাপন্থি বিক্ষোভকারীদের দমাতে লাঠিপেটা ও রাবার বুলেট দিয়ে গুলি করেছে। আহতের সংখ্যা কাতালান স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নিশ্চিত করেছেন।

একটি সংবাদ সম্মেলনে স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রী সোরাইয়া সায়েঞ্জ ডি সান্তামারিয়া বলেন, পুলিশ পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি সামলাচ্ছে। তবে কাতালান নেতা কার্লেস পুইগডেমন্ট স্পেন ন্যাশনাল পুলিশ ও গার্ডিয়া সিভিলের ভোট ঠেকানোর চেষ্টার নিন্দা করে বলেন, স্পেনের দ্বারা সহিংসতার অন্যায্য ব্যবহারে কাতালান জনগণ দমবে না। বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.