Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাতা খেলায় স্বর্ণ পদক লাভ আব্দুল হান্নানের

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা’র এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ৬ষ্ঠ জেলা কারাতে প্রতিযোগিতা ২৭ এপ্রিল ২০২৪ শনিবার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সোতোকান কারাতে স্কুল চট্টগ্রাম এর কারাতে প্রশিক্ষক আব্দুল হান্নান ( কাজল ) শিক্ষক শ্রেণি ( ভেটারান ক্লাশ ) কাতা ক্যাটাগরিতে স্বর্ণ পদক অর্জন করেন। এতে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা র সহ সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কারাতে উপ কমিটির সম্পাদক ও কারাতে প্রশিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, কার্যকরী সদস্য মোঃ আসলাম, ফিরোজ মাহমুদ সামা, মাহাবুবুল হক উজ্জল, মাহবুব হোসেন বিজন, কারাতে সংগঠক মোঃ হাফিজ, হুমায়ূন কবির, মাহফুজুর রহমার বিল্লাল, ডাঃ তারেক জেড, শুক্কুর আলী শিকদার, আরিফা রহমান রানু প্রমুখ।
খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করেন পিপলস ইউনিভাসির্টি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টি মুহাম্মদ নাজমুল হাসান।

Leave A Reply

Your email address will not be published.