Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কানাডায় একদিনের প্রধানমন্ত্রী ভারতের লক্ষণ

lokkhonআন্তর্জাতিক ডেস্ক: রূপকথার গল্পকে বাস্তবে রূপ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একদিনের জন্য প্রাবজ্যোতি লক্ষণ পালকে প্রতীকী প্রধানমন্ত্রী বানিয়ে নিজের চেয়ার ছেড়ে দিলেন তিনি। আর এর মধ্যদিয়েই কল্পনার এইম ইন লাইফ সত্যি হলো ইয়র্ক ইউনিভার্সিটর ছাত্র লক্ষণ পালের।
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ১৯ বছর বয়সী প্রাবজ্যোতি ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী হতে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই খবর জানতে পেরে পিজি লক্ষণ পাল এবং তার পরিবারের সদস্যদের ভিভিআইপি মর্যাদা দিয়ে পাঁচ দিনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাজধানী অটোয়ায় আমন্ত্রণ জানান। এ সময় তারা হোটেল শ্যাতো লরিয়রের প্রেসিডেন্সিয়াল সুইটে অবস্থান করে।
পরে গত ১ মার্চ প্রাবজ্যোতি লক্ষণ পালকে একদিনের জন্য কানাডার প্রধানমন্ত্রীর পূর্ণ মর্যাদা এবং নিরাপত্তা দেয়া হয়। এই তরুণ শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর চেয়ারেই বসেননি; সেই সঙ্গে কানাডার পার্লামেন্ট ভবন পরিদর্শন, স্পিকার, গভর্নর জেনারেল, মন্ত্রিপরিষদের সদস্য এবং জাস্টিন ট্রুডো সঙ্গে সাক্ষাৎ, একটি শপথ অনুষ্ঠান পর্যবেক্ষণ, প্রধানমন্ত্রীর বিশেষ বিমানেও চড়েন। এমনকি সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর গণমাধ্যমে কথা বলারও সুযোগ দেয়া হয় তাকে।
উল্লেখ্য, পিজি পাল যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেন তখন জাস্টিন ট্রুডো একটি সাধারণ চেয়ারে আসন গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.