Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কানাডায় গোলাগুলির ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন আহত

কানাডার টরন্টোর গ্রিকটাউন এলাকায় রবিবার রাতে গোলাগুলির ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এই ঘটনায় বন্দুকধারীসহ ২ জন নিহত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

টরন্টো পুলিশ তাদের টুইটারে এ তথ্য জানিয়েছে।

সিটি নিউজ ডট কম নামের কানাডার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০ টায় (গ্রিনিচমান সময় সোমবার ২টা) গ্রিকটাউন এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ২৫টি গুলির শব্দ শুনেছেন।

Leave A Reply

Your email address will not be published.