Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে দূর্বৃত্তদের হুমকী

Lakshmipur kapner kapor Pic 30.1.2016

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা পৌরসভা ৬নং ওয়ার্ডে কাপনের কাপড় পাঠিয়ে এক যুবলীগ সদস্যকে হুমকী দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার  ভোরে মসজিদ ব্যাপারী বাড়ির আলী আব্বাছ দুলালের পুত্র আশরাফ উদ্দিন আরজুর বাসার গেইটের সামনে পর পর তিনটি ককটেল বিস্ফোরন করে কাপনের কাপড় সারিবদ্ধ অবস্থায় সাজিয়ে রাখে দুর্বৃত্তরা। শনিবার সকালে রাজন বিষয়টি স্থানিয়দের জানালে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

রাজন জানান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এম এ তাহেরকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি পেষ্টুন ও ব্যানার দেওয়ায় আমার উপর ক্ষীপ্ত হয়ে দুর্বৃত্তরা আমাকে উদ্দেশ্য করে কাপনের কাপড় পাঠিয়েছে। এতে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি । এবিষয়ে আমি পুলিশকে অবহিত করেছি।

রাজনের পিতা আলী আব্বাছ দুলাল জানান, কে বা কাহারা আমার ছেলেকে উদ্দেশ্য করে কাপনের কাপড় পাঠিয়েছে আমি জানিনা । আমাদের কোন শত্রæু নেই।

স্থানীয় ওয়ার্ড কমিশনার শহীদুল ইসলাম ভেন্ডার জানান, রাজনকে উদ্দেশ্য করে কাপনের কাপড় পাঠানোর কথা শুনে ঘটনাস্থলে ছুটে এসেছি। এ ধরনের ঘটনা নতুন হওয়ায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোহাগ জানান, কাপনের কাপড় পাঠানোর ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। রাজনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.