Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাবুলে সিরিজ বোমা হামলায় নিহত ৪০

file (10)

আফগানিস্তানের রাজধানী কাবুলে সিরিজ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে একশোর মতো মানুষ। শহরের পুলিশ একাডেমি লক্ষ করে একটি আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গীরা। অপর একটি বোমা হামলা চালানো হয় ন্যাটোর সামরিক স্থাপনাকে কেন্দ্র করে। গত চব্বিশ ঘণ্টায় কাবুলে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায়া এ হতাহতের ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার বিকেলে পুলিশের পোশাক পরে একজন জঙ্গী আত্মঘাতী বোমা হামলা চালায় শহরের পুলিশ একাডেমি লক্ষ্য করে। ওই হামলায় অন্তত ২৫ জন সেনা সদস্য নিহত হয়। এর কিছু সময় পরই কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে নেটোর সামরিক স্থাপনাকে লক্ষ করে জঙ্গীরা বোমা হামলা চালায়। সেখানে হতাহতের সংখ্যা সম্পর্কে সঠিক ধারণা এখনও পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সকালের দিকে শহরের শাহ শহীদ এলাকায় সেনা স্থাপনার কাছে শক্তিশালী ট্রাকবোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়।

ধারণা করা হচ্ছে তালেবানরাই এসব হামলা চালিয়েছে। তবে শুধুমাত্র পুলিশ একাডেমির আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তালেবান। এদিকে,  আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, তালেবানদের ভেতরে তাদের নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব চলছে- সেদিক থেকে নজর সরানোর জন্য একের পর এক বোমা হামলা চালাচ্ছে তালেবান জঙ্গীরা। –

Leave A Reply

Your email address will not be published.